ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে তিনি জানান, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এখন ডিবি হেফাজতে রয়েছেন।

তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে সেই তথ্য সংগ্রহ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’

রংপুরে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গনেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি। ওই বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ওই দিনই আওয়ামী লীগ তাদের বৈঠকে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচিত করে এবং জাতীয় সংসদের ওয়েবসাইটে শিরীন শারমিন চৌধুরীর জীবনী তুলে ধরা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এলএলএম ডিগ্রি অর্জন করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ২০০০ সালে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে ‘দ্য রাইট টু লাইফ’ অর্থাৎ, মানুষের জীবনের অধিকার, মানবাধিকার ও সাংবিধানিক আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে জনস্বার্থ, মানবাধিকার ও সংবিধান বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনা করেছেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে আনা বিভিন্ন মামলার প্যানেল আইনজীবী ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:১৪:২৩   ১১২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
কক্সবাজার আদালতের প্রবেশ পথে গুলির ঘটনায় দুই মামলা, আসামি ১৩
দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
‘আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে’
রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ
হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে দুজন আহত
নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপিসহ ২৩টি দল
রামিসা হত্যার বিচারের দাবিতে কালশীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
আল জাজিরার বিশ্লেষণ ‘পারমাণবিক শোডাউন’, বড় কিছু ঘটতে চলেছে?
আসামি না হয়েও কারাভোগ, মুক্তি পেলেন সেই মামুন মিয়া

Law News24.com News Archive

আর্কাইভ