কেরানীগঞ্জে আগুনে নিহত ৬ কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ইমান মাস্তান কারাগারে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » কেরানীগঞ্জে আগুনে নিহত ৬ কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ইমান মাস্তান কারাগারে
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ইমান মাস্তান কারাগারে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আটক ইমান উল্লাহ মাস্তানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। এ মামলায় ইমানের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাৎক্ষণিক শুনানি না করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা এলাকার একটি গলিতে অবস্থিত ‘মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরি’তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকেই ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। মালিক মো. আকরাম উল্লাহ আকরাম ও তার ছেলে আহনাফ আকিফ আকরামসহ সংশ্লিষ্টরা প্রায় ৮ থেকে ১০ বছর ধরে বিপজ্জনক দাহ্য পদার্থ ব্যবহার করে ৫০ থেকে ৬০ জন শ্রমিক দিয়ে কারখানাটি পরিচালনা করে আসছিলেন। এতে আরও উল্লেখ করা হয়, একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত কারখানাটি বন্ধ ও সিলগালা করলেও আসামিরা গোপনে পুনরায় কার্যক্রম চালু রাখেন। স্থানীয় প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনায় ইমান উল্লাহ মাস্তানসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কারখানাটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সেখানে শিশু শ্রমিকসহ বিভিন্ন বয়সী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানো হচ্ছিল।

এ ঘটনায় দণ্ডবিধির ৩০২, ৪৩৬ ও ৩৪ ধারাসহ শ্রম আইন ২০০৬-এর ২৮৪, ২৮৫ ও ২৯০ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৭   ১৭০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ