প্রাসঙ্গিক বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৬, ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » প্রাসঙ্গিক বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৬, ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
রবিবার, ৫ এপ্রিল ২০২৬



বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৬, ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বেইলি রোডের আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ২২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের সাতটি ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক শাহ জালাল মুন্সী এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে উল্লিখিত আসামিরা হলেন চায়ের চুমুক কফিশপের স্বত্বাধিকারী আনোয়ারুল হক, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল, কাচ্চি ভাই, খানাজ এবং তাওয়াজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. সোহেল সিরাজ, চায়ের চুমুক কফিশপের স্পেস মালিক ইকবাল হোসেন কাউসার, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জেইন উদ্দিন জিসান, জেস্টি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহর আলী পলাশ ও মো. ফরহাদ নাসিম আলীম, ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মতিন, ৬ষ্ঠ তলার ম্যানেজার মো. নজরুল ইসলাম খাঁন, মেজবানিখানা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লতিফুর নেহার, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ও অঞ্জন কুমার সাহা, এ্যামব্রোশিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মুসফিকুর রহমান, পিৎজাইন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জগলুল হাসান, স্ট্রিট ওভেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আশিকুর রহমান ও হোসাইন মোহাম্মদ তারেক, ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ, মো. সাদরিল আহম্মেদ শুভ, আদিব আলম, রাফি উজ-জাহেদ ও শাহ ফয়সাল নাবিদ।

তবে তদন্তে ঘটনায় সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও মৃত্যুবরণ করায় স্পেস মালিক এ কে নাসিম হায়দার ও ক্যাপ্টেন সরদার মো. মিজানুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার হলেও মো. আনোয়ার হোসেন সুমন এবং শফিকুর রহমান রিমনের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য তাদেরকেও অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে গ্রীন কোজি কটেজ সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় ৪৬ জনের।

এ ঘটনায় রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম মামলা দায়ের করেন। থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তভার পায় সিআইডি পুলিশ।

বাংলাদেশ সময়: ০:৩৯:১৮   ১৫২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ