নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

প্রথম পাতা » সারাদেশ » নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
বুধবার, ১ এপ্রিল ২০২৬



নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নামাজরত স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী গোলাম সারোয়ার (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী।

এর আগে ২০১৮ সালের ৩ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভোরে নামাজরত অবস্থায় গৃহবধূ শাহানারা বেগমকে গলা পেঁচিয়ে হত্যার অভিযোগে তার স্বামী গোলাম সারোয়ারের (৪০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর মঙ্গলবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, নিহতের দুই সন্তান রয়েছে। হত্যার এ ঘটনায় নিহত শাহানারার বাবা বাদী হয়ে ওই দিনই মামলা করেছিলেন। মামলায় নিহত শাহানারার ছেলে সাক্ষী দিয়েছে। ঘটনার সময় তার বয়স ছিল ৯ বছর।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম শাহী জানান, আদালতে সাক্ষ্য ও প্রমাণাদি পর্যালোচনা করে দালত রায় দিয়েছেন।

মামলার রায় সমাজে নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে কৌঁসুলি মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ০:১৪:৫৩   ৬৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


বাংলাদেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী?
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ