অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া স্মরণে দোয়া মাহফিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া স্মরণে দোয়া মাহফিল
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া স্মরণে দোয়া মাহফিল

বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছেন আইনজীবীরা।

সোমবার ঢাকা আইনজীবী সমিতির মো. সানাউল্লাহ মিয়া হলে আলোচনাসভা, দোয়া মাহফিলের এ আয়োজন করে সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েট।

সানাউল্লাহ মিয়াকে স্মরণ করে বক্তারা বলেন, সানাউল্লাহ মিয়া কোন ব্যক্তি ছিলেন না, তিনি প্রতিষ্ঠান ছিলেন। বাইরের সানাউল্লাহ অপেক্ষা ভেতরের সানাউল্লাহ মিয়া অনেক বড় ছিলেন। তিনি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি দলের জন্য ঈদের দিনও আইনজীবী হিসেবে লড়াই করেছেন। দলের মনোনয়ন না পেয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়েছিলেন। এই যে অসুস্থ হলেন, তাকে আর ফেরানো গেল না।

বক্তারা আরও বলেন, তিনি মানুষের অনেক উপকার করেছেন। কারো বিরুদ্ধে তিনি কোন অনুযোগ বা সমালোচনা করতেন না। জীবনের শেষ দিন পর্যন্ত দলের জন্য কাজ করেছেন। কিন্তু দল থেকে তিনি আকাঙ্ক্ষিত মনোনয়ন পাননি। এজন্য অনেক কষ্ট নিয়ে তিনি বিদায় নিয়েছেন। ঢাকা বারে তার কোন শত্রু ছিল না। তাকে অনেকে কষ্ট দিয়েছে। কিন্তু তিনি নীরবে সয়ে গেছেন।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী সঞ্চালনা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক আইনজীবী সানাউল্লাহ মিয়া রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বাংলাদেশ সময়: ০:৫৩:৫৯   ২৫৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ