হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত

প্রথম পাতা » প্রধান সংবাদ » হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

সাবেক মেয়র আইভী বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এর মাধ্যমে মোট ১১টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

এর আগে গত বৃহস্পতিবার পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আইভী। আরও পাঁচটি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত রয়েছে, যা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সেলিম মন্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর ভাই ওয়াজেদ আলী মামলা করেন। এতে সাতজনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা ৮০ জনকে অভিযুক্ত করা হয়।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন, মামলার এজাহারে তাঁর নাম না থাকলেও ঘটনার প্রায় ১১ মাস পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা হয়রানিমূলক। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা আদালতের নির্দেশ অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করেননি।

এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আইভীর আইনজীবী।

বাংলাদেশ সময়: ০:৪৯:৩৫   ১৩১ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ