রাকিবকে হত্যায় ২ জনের দায় স্বীকার, রিমান্ডে ২

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাকিবকে হত্যায় ২ জনের দায় স্বীকার, রিমান্ডে ২
বুধবার, ১৮ মার্চ ২০২৬



রাকিবকে হত্যায় ২ জনের দায় স্বীকার, রিমান্ডে ২

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি গোলাম রসুল শিহাব এবং সাগর কবির আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় আসামি রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড এবং শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মিঠু সরকার আসামি শিহাব এবং সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আসামি রাফিন ও জয়ের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার থেকে গ্রেপ্তার করা হয়। পরে সাগরকে পটুয়াখালী এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার রাতে শহীদ মিনারে ২৫ বছর বয়সী শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় সোমবার তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, রাকিব মোটরসাইকেলে করে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। মোটরসাইকেল পার্ক করা মাত্রই রাকিবকে গুলি করে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত অচেনা ব্যক্তি। রাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গেলে অচেনা ৫-৬ জন তাকে ছুরি দিয়ে কোপায়।

মৃত ভেবে তারা চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়। সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৫   ১৪০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ