গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

প্রথম পাতা » জাতীয় » গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’
বুধবার, ১৮ মার্চ ২০২৬



গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

প্রতি বছরের মতো এবারো গুম পরিবারদের ‘ঈদ উপহার’ দিচ্ছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ পাচ্ছেন এই ‘ঈদ উপহার’। গত মঙ্গলবার থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, “প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দেন তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ‘ঈদ উপহার’ পৌঁছে দেয়ার। এবারে নতুন সরকারের এক মাসে অনেক কাজ করছে। ‘ঈদ উপহার’ বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।”
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্য রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় উনিশত পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ পাচ্ছেন।
এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক একাউন্ট নেয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অংগসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে”।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৬   ১১২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ