চেতনানাশক খাইয়ে হত্যা: দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চেতনানাশক খাইয়ে হত্যা: দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১৮ মার্চ ২০২৬



চেতনানাশক খাইয়ে হত্যা: দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানী যাত্রাবাড়ী এলাকায় ট্রান্সসিলভা বাসে আবুল হোসেন গাজী নামক এক বৃদ্ধাকে চেতনানাশক খাইয়ে হত্যার অভিযোগে করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিদের দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোঃ জাকির হোসেন হাওলাদার ও মোঃ জিয়াউল হক জিয়া। রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। রায় ঘোষণার পর সাজা পরোয়ানসহ তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মোঃ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২৬ নভেম্বর বাদিনীর বাবা তার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ২৯ নভেম্বর বিয়ের অনুষ্ঠান শেষ করে বাদিনীর বাবা তার দাদীর সাথে দেখা করতে মুগদায় যান এবং একই দিন আনুমানিক বেলা ৩ টায় তিনি বাদিনীর মোবাইল ফোনে কল করে জানান যে তিনি ট্রান্সসিলভা বাসে করে বাদিনীর বাসায় আসার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। আনুমানিক সাড়ে ৩ টায় অজ্ঞাত একজন ব্যক্তি বাদীনির ছোট ভাইয়ের মোবাইলে কল করে জানায় যে, বাদীনির বাবা কাজলারপাড় বাগানবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অচেতন অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে বাদিনী আত্মীয়দের সাথে ঘটনাস্থলে যায় এবং সেখানে তার বাবাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার বাদিনীর বাবাকে পরীক্ষা করে জানান যে তার বাবা শরীরে অজানা বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ভিকটিমের মেয়ে জেসমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গ্রেফতারের পর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত শেষে যাত্রাবাড়ী থানার এসআই নাজিম উদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২২ সালের ১৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার রায় প্রদানের আগে ২১ জনের সাক্ষ্যগ্রহন করেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৩   ৮৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


চুয়াডাঙ্গায় ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

Law News24.com News Archive

আর্কাইভ