চিফ প্রসিকিউটর অভিযোগের সত্যতা পেলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » চিফ প্রসিকিউটর অভিযোগের সত্যতা পেলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



অভিযোগের সত্যতা পেলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে মঙ্গলবার একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।’

চিফ প্রসিকিউটর জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অন্য কোনো অভিযোগ থাকলে তা-ও খতিয়ে দেখা হবে।

আমিনুল ইসলাম বলেন, গঠিত কমিটি পুরো বিষয়টি তদন্ত করবে। প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কি না, তা বের করাই তাদের দায়িত্ব।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কয়েকটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড ফাঁস হওয়ার পর এ বিতর্ক শুরু হয়।

অভিযোগ রয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে এক কোটি টাকা দাবি করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:২৯:১৮   ৫৫ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর মোদিবিরোধী পোস্টের কারণে আমাকে গুম করা হয়েছিল
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
ট্রাইব্যুনালে জিয়াউল আহসান ‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’
শিবিরের দুই নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৭ জুন
শহীদ তাইমের বাবাকে এসআই শাহাদাত এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারব না
জামায়াত-শিবিরের বিরুদ্ধাচরণের কারণে ইনুকে আসামি করা হয়েছে, দাবি আইনজীবীর
গুমের ৭ বছর পর অসুস্থ হয়ে পড়লে এসি লাগানো হয়: ট্রাইব্যুনালে আযমী
ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অপপ্রচার, যুবলীগ নেতার দুই মাসের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ