বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

প্রসিকিউটরদের পালটাপালটি অভিযোগ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » প্রসিকিউটরদের পালটাপালটি অভিযোগ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



প্রসিকিউটরদের পালটাপালটি অভিযোগ নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

সাম্প্রতিক সময়ের বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে প্রসিকিউটরদের পালটাপালটি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না।

‘আমি আপস করতে শিখিনি’ উল্লেখ করে তিনি বলেন, আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবেন না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।

তিনি বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের অভ্যন্তরীণ পরিবার। এখানে অনেক কিছুই হয়। এ জন্য পরিবার কি চলে না? আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।

বাংলাদেশ সময়: ৬:২৪:৩২   ৬ বার পঠিত