ই-অরেঞ্জের সোনিয়াসহ ৬ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ই-অরেঞ্জের সোনিয়াসহ ৬ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



ই-অরেঞ্জের সোনিয়াসহ ৬ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট. শপের স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী গাজী হাসান মাহমুদ বলেন, আদালতে মামলাটি দায়ের করলে আসামিদের বিরুদ্ধে সমন জারি হয়৷ পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানা, সম্পত্তি ক্রোক ও পত্রিকায় বিজ্ঞপ্তি হয়। তবে আসামি আমানুল্লাহ আত্মসমর্পণ করে জামিন নিলেও অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন না। পরে তাদের অনুপস্থিতিতে আদালত অভিযোগ করেন।

অন্য আসামিরা হলেন- সোনিয়ার স্বামী ই–অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমন, পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।

২০২৪ সালের ২১ নভেম্বর রাজধানীর পুরানো পল্টনের গাজী ফিরোজ কায়ছার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ই-অরেঞ্জ শপের কর্মকর্তারা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভিত করেন। ওই প্রলোভনের শিকার হয়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপ করার জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা আসামিদের প্রতিষ্ঠানে পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের শর্ত থাকলেও তারা আর পণ্য সরবরাহ করেননি।

বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আসামিরা পণ্য সরবরাহ না করায় ২০১৪ সালের ১৪ নভেম্বর ই অরেঞ্জের অফিসে গেলে টাকা না দিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:২৮   ১৩২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ