জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব : তারেক রহমান

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব : তারেক রহমান
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব : তারেক রহমান

দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। তিনি বলেছেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সারা বাংলাদেশের খবর এখনো আমরা পাইনি। গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি।

যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন-শৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে।’

বাংলাদেশ সময়: ১২:৫৭:৪৭   ২১ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ