চার ধাপে প্রাপ্ত ভোটের শতকরা হার সংগ্রহ করবে ইসি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » চার ধাপে প্রাপ্ত ভোটের শতকরা হার সংগ্রহ করবে ইসি
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



চার ধাপে প্রাপ্ত ভোটের শতকরা হার সংগ্রহ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে প্রদত্ত ভোটের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে প্রতিটি ভোটকেন্দ্র থেকে দিনে মোট চারবার—সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষে—প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছ থেকে এ তথ্য নিয়ে তা তাৎক্ষণিকভাবে এন্ট্রি করতে হবে।

প্রতিটি কেন্দ্রের তথ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে আরএমএস ইউজার আইডি ব্যবহার করে সিস্টেমে অন্তর্ভুক্ত করতে হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ‘কপোত ড্যাশবোর্ড’-এর মাধ্যমে তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন। নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও এ পরিসংখ্যান মনিটর করা হবে।

এছাড়া প্রতিবার তথ্য সংগ্রহের সময় ভোটগ্রহণ শুরু থেকে নির্ধারিত রিপোর্টিং সময় পর্যন্ত প্রদত্ত ব্যালটের মোট সংখ্যা গণনা করে শতকরা হার নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ইসি বলেছে, তথ্য নির্ধারিত সময়ে এবং নির্ভুলভাবে এন্ট্রি করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৩   ১০১ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ