আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

নোটিশের সূত্র ধরে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা সপরিবারে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। পুরো যোগদানের অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি প্রচার করে প্রচারণা চালানো হয়, যা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফারুক আলম সরকারকে বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে কারণ দর্শানোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রার্থীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন নিশ্চিত করেছেন যে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই শোকজ নোটিশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৯:০০   ৯১ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ