ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও ভোটার নম্বর

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও ভোটার নম্বর
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও ভোটার নম্বর

আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু বহুল কাঙ্ক্ষিত দিনের কর্মযজ্ঞ। আর এই বিশেষ দিন নিয়ে সবারই কৌতূহলের শেষ নেই। আপামর জনসাধারণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। আপনি ভোট দিতে যাবে কিন্তু আপনি জানেন কি আপনার ভোট কেন্দ্র কোথায়, আর ভোটার নম্বর কত?

অনেকেই মনে করেন এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই। আসলে এটি একেবারেই ভুল ধারণা। দুটো সম্পূর্ণই আলাদা। আপনার ভোটার নম্বর না জানা থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে কিছুটা সময় বেশি লাগতে পারে। সে জন্য ভোটার নম্বর জানতে কোথাও যেতে হবে না, ঘরে বসে অনলাইনেই জানতে পারবেন চার উপায়ে।

আসুন জেনে নেওয়া যাক, আপনার কোন কেন্দ্রে ভোট, আর সিরিয়াল নম্বর কত—

১. হটলাইন নম্বর ১০৫

আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এরপর তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু করেছে নির্বাচন কমিশন।

২. এসএমএস

আপনি চাইলে এসএমএসের মাধ্যমেও তথ্য জানতে পারবেন। সে জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে মেসেজ করতে হবে। আপনি ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন।

৩. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের নাম জানতে পারবেন। সে জন্য যে কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেন্যুতে ক্লিক করতে হবে। সেখানে দুটি উপায়ে তথ্য খোঁজা যাবে।

প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।

৪. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ বিডি

আপনি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে আপনা রভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। সে জন্য প্লে স্টোর কিংবা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করুন। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৪   ৩০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ