কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি বুঝতে পেরে পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়ের বাইরের দিকে লাগানো সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি বুঝতে পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের কোনো একসময় সিসি ক্যামেরা দুইটা চুরি হয়ে যায়। সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। রিটার্নিং কর্মকর্তা স্যারকে আমরা অবহিত করেছি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই স্থানে আবারও নতুন ক্যামেরা প্রতিস্থাপন করব।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ল বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। মূলত স্কুল রাস্তার পাশে। ক্যামেরা বাইরের দিকে লাগানো ছিল। রাতের কোনো এক সময় চোর ক্যামেরা দুটি নিয়ে চলে যায়। ক্যামেরা দুটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

উল্লেখ্য, ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় ১১৪টি ভোট কেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।

বাংলাদেশ সময়: ১২:১৫:৪৬   ৪২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ