কানাডার স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত অন্তত ১০

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » কানাডার স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত অন্তত ১০
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



কানাডার স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত অন্তত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের গ্রামীণ শহর টাম্বলার রিজে একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজনসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন ভুক্তভোগী এবং একজন সন্দেহভাজন হামলাকারী রয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

পুলিশ জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতরে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া কাছাকাছি একটি আবাসিক বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনায় গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের আঘাতেই মারা গেছেন।

আরসিএমপি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন নারী হতে পারেন। তবে এ হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এক সংবাদ সম্মেলনে চিফ সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড বলেন, স্কুলে মৃত অবস্থায় পাওয়া ব্যক্তিই সেই সন্দেহভাজন, যার বিষয়ে মোবাইলে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ওই সতর্কবার্তায় সন্দেহভাজনকে বাদামি চুল ও বিশেষ পোশাক পরিহিত এক নারী হিসেবে বর্ণনা করা হয়েছিল। এদিকে আহতের সংখ্যা প্রায় ২৫ জন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তামন্ত্রী ও সলিসিটার জেনারেল নিনা ক্রিগার এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক ঘটনা পুরো কমিউনিটি ও প্রদেশজুড়ে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। তিনি ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১২:০৩:২৪   ৪১ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ