নাশকতার অপর ৪ মামলায় আমীর খসরুর জামিন শুনানি রোববার

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাশকতার অপর ৪ মামলায় আমীর খসরুর জামিন শুনানি রোববার
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



---

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী রোববার (২১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আমীর খসরুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৮ মামলায় জামিন শুনানির জন্য ধার্য ছিল। এদিন চার মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকি চার মামলার নথি আদালতে না আসায় আদেশ অপেক্ষমাণ রাখেন আদালত। পরে বিকেল ৫টার দিকে আদালত এসব মামলায় শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

 

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, পৃথক দুই থানায় আট মামলার মধ্যে চার মামলায় জামিন পেয়েছেন আমীর খসরু। তবে অন্য চার মামলায় নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় আজ শুনানি হয়নি। আদালত নথি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোববার বাকি চার মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

 

এর আগে আজ দুপুর দেড়টার দিকে আমীর খসরুকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার দিকে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়।

 

বাংলাদেশ সময়: ২০:০০:৩৯   ২৮১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ