ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, একই এলাকার ইব্রাহীমের ছেলে শহিদুল (৩০), মৃত. আনোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫), আলী আকবর মুন্সির ছেলে এনামুল (৩২) এবং আকবর ফকিরের ছেলে আল আমিন (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহিদুলসহ চারজন ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় নাজমুল বাড়িতে নেই জানিয়ে গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযুক্তরা তাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিতে চাপ দেন। গৃহবধূ জানিয়ে দেন, তিনি ভোটার নন এবং তার পরিবারের সবাই ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেবেন। এতে ক্ষিপ্ত হয়ে চারজনের মধ্যে শহিদুল নামের একজন হঠাৎ গৃহবধূকে জড়িয়ে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। অন্যরা তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে এবং দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘটনাটি জানাজানি হলে পরে এসে তুলে নিয়ে নির্যাতনের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, ভোটের নামে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার তদন্ত কর্মকর্তা মেমরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:০৮:৪৭   ৪০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ