আজ জামিন হলে কারামুক্তিতে বাধা থাকছে না আমীর খসরুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আজ জামিন হলে কারামুক্তিতে বাধা থাকছে না আমীর খসরুর
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪



 ---

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৮ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।

আজ (বৃহস্পতিবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে দুপুরের দিকে এ শুনানি হবে। এর আগে গতকাল বুধবার একই আদালতে এ বিষয়ে আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। আদালত আসামির উপস্থিতিতে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো ও জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

আমীর খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, ২৮ অক্টোবরের পর আমীর খসরু মাহমুদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে গতকাল ২ মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বাকি ৮ মামলায় জামিন শুনানির জন্য রয়েছে। আদালত তার জামিন মঞ্জুর করলে কারামুক্তিতে আর বাধা থাকবে না।

২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর আট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।

গত ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০:৫৩:১৮   ৩৩২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ