মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

আজ মাঠে নামছেন ইইউর ২০০ পর্যবেক্ষক

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » আজ মাঠে নামছেন ইইউর ২০০ পর্যবেক্ষক
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



আজ মাঠে নামছেন ইইউর ২০০ পর্যবেক্ষক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নামছেন।গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলাদেশ ২০২৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণের আগে ঢাকায় সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফল সংকলন ও তালিকাভুক্তির প্রক্রিয়া পর্যবেক্ষণের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে আজ দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষকদের মোতায়েন করা হবে। নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ফলাফল উপস্থাপন করবেন প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস।

বাংলাদেশ সময়: ৯:৫২:১০   ২৪ বার পঠিত