মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ও টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। এতে মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে কলকারখানা, অফিস-আদালত ছুটির পর থেকেই বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাস কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দেয়। চাপ সামাল দিতে মহাসড়কে চলাচল করছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বাস। এতে বিভিন্ন স্থানে গাড়ির জটলা ও ধীরগতির সৃষ্টি হয়।

এদিকে,  প্রয়োজনের তুলনায় যানবাহন অপ্রতুল হওয়ায় কেউ কেউ ট্রাক ও পিকআপে চড়েই রওয়ানা করেন গন্তব্যে। কোথাও কোথাও বেশি ভাড়া নেওয়ার অভিযোগও করেন যাত্রীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ৯:৪৭:৩৯   ৪৮ বার পঠিত