মোজাম্মেল বাবু ও তার স্ত্রী-সন্তানের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মোজাম্মেল বাবু ও তার স্ত্রী-সন্তানের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



মোজাম্মেল বাবু ও তার স্ত্রী-সন্তানের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

একাত্তর টেলিভিশনের সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী-সন্তান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এসব হিসাবে তিন কোটি ৮৯ লাখ টাকা জমা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী ও মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে অস্থাবর সম্পদসমূহ অর্জনের স্বপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। এসব সম্পদ নানাভাবে হস্তান্তর বা স্থানান্তর চেষ্টা চলছে, যা মানিলন্ডারিং আইনে অপরাধ।

অভিযোগ সংশ্লিষ্ট মোজাম্মেল হক বাবু বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

বাংলাদেশ সময়: ৭:৪৪:১০   ১১২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ