সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

রাজবাড়ীতে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পূজা উদযাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » রাজবাড়ীতে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পূজা উদযাপন ফ্রন্ট এর নেতৃবৃন্দ
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: আগামী ১২ তারিখ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের নির্বাচনী বিশাল গণমিছিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পূজা উদযাপন  ফ্রন্ট এর নেতৃবৃন্দ।

সোমবার (৯ ফেব্রুয়ারী)  বিকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে নির্বাচনী গণমিছিলের জন্য মানুষের জনস্রোত  পড়েছে, যা চোখে পড়ার মত ছিল।

ভোট দেব কিসে—ধানের শীষে’ ১২ ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষে ভোট দিন’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে  পুরো মাঠ প্রাঙ্গণ।

শুরুতেই ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে বিজয়ী করার জন্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পরে ধানের শীষের মনোনীত প্রার্থী খৈয়ম বিশাল জনসমাবেশে বক্তব্য রেখে গণমিছিল শুরু করেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলওয়ে মাঠে এসে শেষ হয়।

ওইসময় রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহবায়ক অশোক সরকার, রাজবাড়ী পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বাণী, জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম-আহবায়ক বিশ্বজিৎ কুমার সেন (মানিক), যুগ্ম-আহবায়ক দীপক সরকার, আমতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ  কমিটির সভাপতি পরিমল সরকারসহ  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৪২:২৪   ১৪৯ বার পঠিত