রাজবাড়ীতে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে জনস্রোত

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » রাজবাড়ীতে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে জনস্রোত
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: আগামী ১২ তারিখ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে বিএনপির ধানের শীষের নির্বাচনী বিশাল গণমিছিলে মানুষের জনস্রোত।

সোমবার (৯ ফেব্রুয়ারী)  বিকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে নির্বাচনী গণমিছিলের জন্য মানুষের জনস্রোত  পড়েছে, যা চোখে পড়ার মত ছিল।

ভোট দেব কিসে—ধানের শীষে’ ১২ ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষে ভোট দিন’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে  পুরো মাঠ প্রাঙ্গণ।

শুরুতেই ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে বিজয়ী করার জন্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পরে ধানের শীষের মনোনীত প্রার্থী খৈয়ম বিশাল জনসমাবেশে বক্তব্য রেখে গণমিছিল শুরু করেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী,

সদস্য সচিব মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব ( ভিপি),  সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম সবুর শাহিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০:৪০:১৪   ১২২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ