রাজবাড়ীতে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার গণমিছিল

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » রাজবাড়ীতে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার গণমিছিল
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ফেব্রুয়ারী) বিকালে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে গণমিছিলের জন্য জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। প্রথমেই কিছু  নেতাকর্মী সহ জেলা আমীর বক্তব্য প্রদান করেন,  ওই সময় নারায়ে তাকবীর শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।

জেলা আমীর বলেন, আপনারা যদি আমাকে বিজয়ী করেন, তাহলে একটি মানবিক রাষ্ট্র,  একটি কল্যাণ রাষ্ট্র,  শোষনমুক্ত,  ন্যায় ও ইনসাফেট রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো। দেশ ও জনগণের কল্যাণে  আমরা রাজনীতি করতে চাই। তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা নির্বাচনী মাঠে রয়েছেন এবং আগামী ১২ তারিখ  শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা ভোট দেবেন। সেই সাথে তিনি প্রত্যেককে  হ্যাঁ দিতে বলেন

পরে রেলওয়ে মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুরে গিয়ে শেষ হয়।

গণমিছিলে  উপস্থিত ছিলেন  সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার,  জেলা বায়তুল মাল সম্পাদক ফেরদৌসুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি মোঃ রঞ্জু বিশ্বাস, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আবু তাহের মোঃ তানভীর,

ভারপ্রাপ্ত সদর আমীর সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, রাজবাড়ী পৌর আমীর ডাঃ হাফিজুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৪০   ১২৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ