মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে চাইলেন ভোট

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে চাইলেন ভোট
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে চাইলেন ভোট

ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারাভিযান জোরদার করেছেন সব প্রার্থী। শেষ দিকের প্রচার হিসেবে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি।

বক্তৃতার শুরুতে নিজেকে ‘এলাকার সন্তান’ উল্লেখ করে ঢাকা–১৭ আসনে তাকে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ঢাকাসহ সারাদেশকে বাসযোগ্য ও নিরাপদ করা হবে।

পথসভায় তিনি বলেন, ‘প্রিয় এলাকাবাসী কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান। এখানেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে এবং বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে, সেই ব্যবস্থা করা হবে।’

এ সময় তিনি রাজধানীতে খেলার মাঠ এবং ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৭:১১:২৭   ৩৯ বার পঠিত