মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজধানী ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনের এ সংসদ সদস্য পদপ্রার্থী নিজ নির্বাচনি এলাকাসহ নগরীরর বিভিন্ন স্থানে এসব মাঠ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্ত্বরে নির্বাচনি পথসভায় এ অঙ্গীকার করেন তিনি। শেষ দিকের প্রচারের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পথসভা ও গণসমাবেশে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান।

পথসভায় তিনি বলেন, ‘প্রিয় এলাকাবাসী কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান। এখানেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে এবং বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে, সেই ব্যবস্থা করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:০৯:২৭   ৩১ বার পঠিত