রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় তিনি এ ভাষণ দেবেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৮:০৫   ৪১ বার পঠিত