মিটফোর্ডে সোহাগ হত্যার তদন্তে ত্রুটি, অধিকতর প্রতিবেদন ১২ মার্চ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মিটফোর্ডে সোহাগ হত্যার তদন্তে ত্রুটি, অধিকতর প্রতিবেদন ১২ মার্চ
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



মিটফোর্ডে সোহাগ হত্যার তদন্তে ত্রুটি, অধিকতর প্রতিবেদন ১২ মার্চ

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতলের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার নতুন দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি মামলাটির তদন্তে ত্রুটি বিচ্যুতি থাকায় অধিকতর (পূর্ণাঙ্গ) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিন অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

এজন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ মামলার অধিকতর তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বর্ধিত করতে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, মামলাটি সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় পুলিশ প্রবিধান ৪৪৪ বিধি মোতাবেক মামলা তদন্তে ত্রুটি বিচ্যুতি সংক্রান্তে ব্রিফ প্রদান করেন। মামলাটির ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে ডকেট প্রাপ্ত হয়ে অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের স্বার্থে মামলা তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বর্ধিত করা একান্ত প্রয়োজন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামের ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পর দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ৮ ডিসেম্বর ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দেয় পুলিশ।

এদের মধ্যে ১৩ আসামি কারাগারে ও ৮ আসামি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১৯   ৩১৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ