রাজউকের প্লট দুর্নীতির রায়ে হতাশ দুদকের আইনজীবী

প্রথম পাতা » দুদক » রাজউকের প্লট দুর্নীতির রায়ে হতাশ দুদকের আইনজীবী
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



রাজউকের প্লট দুর্নীতির রায়ে হতাশ দুদকের আইনজীবী

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক দুই মামলার রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যাশিত রায় পাইনি।’

সোমবার (২ ফেব্রুয়ারি) রায়ের পর দুদকের আইনজীবী তরিকুল ইসলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক প্রশ্নের জবাবে তিনি এই  প্রতিক্রিয়া জানান।

আইনজীবী তরিকুল ইসলাম বলেন, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা আশা করেছিলাম। এখন আমরা দুদকের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবো।

তিনি বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। যেহেতু সেটা হয়নি, সে জন্য আমরা প্রত্যাশিত রায় পাইনি।

এর আগে, এদিন দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দুই মামলার রায় ঘোষণা করেন। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জেল-জরিমানা হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩৬:২৫   ১৪৩ বার পঠিত  




দুদক’র আরও খবর


দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের দুই মামলায় খাদ্য অধিদপ্তরের কর্মচারী, বাবা-স্ত্রীর কারাদণ্ড
বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ