দুর্নীতির মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » দুর্নীতির মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



দুর্নীতির মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) কারাগার থেকে আসামি সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার কথিত গ্রাহক স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠান (যার পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই) এর মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করেন।

ওই প্রতিষ্ঠানের বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করে (আংশিক ফিনিশড রপ্তানি দেখালেও ১৫ লাখ ৫৫ লাখ হাজার ৪৬৫ ডলার রপ্তানিমূল্য বিদেশ থেকে প্রত্যাবাসন না করে) সর্বমোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা। আত্মসাৎ করে অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে লেয়ারিং করেছেন।

ওই ঘটনায় গত ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

বাংলাদেশ সময়: ২:৪২:৫৭   ১৬৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ