গুলশানে বাসা থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » গুলশানে বাসা থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



গুলশানে বাসা থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে হত্যারহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, সাদিয়া রহমান মিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তবে তিনি দীর্ঘদিন ঢাকায় বাস করছিলেন। কালাচাঁদপুর এলাকার একটি আটতলা ভবনের দোতলায় এক তরুণীসহ তিনি সাবলেট থাকতেন। বিভিন্ন বারে নাচগান করতেন মিম।

গুলশান থানার ওসি রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তরুণীকে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৮   ১৬৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ