ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে জামায়াত প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাতে  প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে জামায়াতের আমীরের নেতৃত্বে দলটির ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে।ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে যে দলগুলোর নির্বাচনী ঐক্যের আলোচনা ছিল সেখানে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাঁদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিছু কারণে তারা আলাদাভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাঁদের সফলতা কামনা করি। ইসলামী আন্দোলনের সম্মানে তাঁদের নায়েবে আমীরের আসনে আমরা প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে জোট করার জন্য অনেকে দল যোগাযোগ করছে। কিন্তু আসন দেয়ার উপায় নেই। কারণ মনোনয়ন দেয়া শেষ হয়ে গিয়েছে। আমরা তাঁদের বলেছিÑ আপনারা চাইলে যোগ দিতে পারেন, কিন্তু আসন দেয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৩   ৩৬ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ