ট্রাম্পের গাজা প্যানেলের সদস্য তালিকায় ইসরাইলের আপত্তি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের গাজা প্যানেলের সদস্য তালিকায় ইসরাইলের আপত্তি
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



ট্রাম্পের গাজা প্যানেলের সদস্য তালিকায় ইসরাইলের আপত্তি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর অধীনে গাজা শাসনব্যবস্থার জন্য গঠিত একটি প্যানেলের সদস্য তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরাইল। গাজা নির্বাহী বোর্ড নামে পরিচিত এ প্যানেলটি যুদ্ধোত্তর সময়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটির প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, গাজা নির্বাহী বোর্ডের সদস্য গঠনের ঘোষণা ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই দেয়া হয়েছে এবং এটি ইসরাইল সরকারের নীতির পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

হোয়াইট হাউস শুক্রবার গাজা নির্বাহী বোর্ডের সদস্য তালিকা ঘোষণা করে। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশেষভাবে ইসরাইলের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ‘বোর্ড অব পিস’-এর কাঠামো শনিবার থেকে স্পষ্ট হতে শুরু করে। মিশর, তুরস্ক, আর্জেন্টিনা ও কানাডার নেতাদের এ বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে ট্রাম্প নিজেকে এ সংস্থার চেয়ারম্যান ঘোষণা করেন। গাজাকে ঘিরে তার প্রস্তাবিত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে। টানা দুই বছরের ইসরাইলি বোমাবর্ষণ ও যুদ্ধের ফলে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর মধ্যেই ‘বোর্ড অব পিস’-এর তত্ত্বাবধানে গাজা পরিচালনার জন্য গঠিত ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের একটি কমিটি কায়রোতে প্রথম বৈঠক করে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:০১   ১৩২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ