কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে আরও রয়েছেন- সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল।এর আগে ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪০   ১৪৮ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক

Law News24.com News Archive

আর্কাইভ