ইরানের রাষ্ট্রীয় টিভিতে ট্রাম্পকে খুনের হুমকি এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ইরানের রাষ্ট্রীয় টিভিতে ট্রাম্পকে খুনের হুমকি এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



ইরানের রাষ্ট্রীয় টিভিতে ট্রাম্পকে খুনের হুমকি এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি ভয়াবহ খুনের হুমকির বার্তা সম্প্রচার করা হয়েছে। এতে ২০২৪ সালের পেনসিলভ্যানিয়ায় অনুষ্ঠিত একটি প্রচার সভায় ট্রাম্পের ছবি দেখিয়ে এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না বলে একটি লেখা প্রচার করা হয়েছে। হুমকিটি পশ্চিমা গণমাধ্যমগুলো দ্বারা সরাসরি হত্যার বার্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।ছবিটি সম্প্রচার করা হয় এমন এক সময়ে যখন ইরানে ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া সরকারের বিরুদ্ধাচরণের বিক্ষোভ চলছে এবং তেহরান কঠোরভাবে সেই আন্দোলন দমন করছে।এই ঘটনা আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের পরিস্থিতির কারণে সামরিক হস্তক্ষেপের কথা নজরে রেখেছেন এবং এমন হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ সামরিক কর্মীদের কিছুটা সরিয়ে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১:১৬:১২   ২২৮ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


আওয়ামী লীগ আমলের গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ
আওয়ামী লীগ শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
পলাতক আসামির এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর ও বিরল: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
ট্রাইব্যুনালে টাকা লেনদেন নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের মামলা নিষ্পত্তি
লতিফ সিদ্দিকীর মামলার শুনানিতে ট্রাইব্যুনালে হাজির কাদের সিদ্দিকী
বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসাদুজ্জামান ফুয়াদ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

Law News24.com News Archive

আর্কাইভ