সাবেক ‘হিট অফিসার’ বুশরাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম পাতা » দুদক » সাবেক ‘হিট অফিসার’ বুশরাকে দুদকে জিজ্ঞাসাবাদ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



সাবেক ‘হিট অফিসার’ বুশরাকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বুশরা আফরিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তিনি ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পান।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার কন্যাকে ডাকা হয়। এসব সম্পদ অর্জনে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

জুলাই আন্দোলনের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে, তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত।

ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যরা জড়িত এরকম অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে— কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাতআয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ সময়: ১:১১:১৭   ১১১ বার পঠিত  




দুদক’র আরও খবর


আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড
টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
বদলি বাণিজ্যে শতকোটি টাকার অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ফয়সালের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ
চিফ প্রসিকিউটর ২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ