মানসিক প্রতিবন্ধী ওসমানকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি

প্রথম পাতা » সারাদেশ » মানসিক প্রতিবন্ধী ওসমানকে ফিরে পেতে অসহায় পরিবারের আকুতি
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে মো: ওসমান (৪৪) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন পরিবারের লোকজন।  গত ৬ জানুয়ারি মঙ্গলবার  আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে তিনি বাড়ির সামনের রাস্তায় যান। পরে আর বাড়িতে ফিরে আসেননি।

তার বাড়ি  উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন (মৃত)।মানসিক  প্রতিবন্ধী মো: ওসমানের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তার পরনে ছিল চেক লুঙ্গি, ফুলহাতা জ্যাকেট ও সবুজ রঙের কম্বল।অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি করিমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং ৪২৭) করেন তার ছেলে মোঃ বায়েজিদ।

কোনো সহৃদয়বান ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান পেলে করিমগঞ্জ থানার ওসির মোবাইল নম্বরে (০১৩২০০৯৫৪১৭) যোগাযোগ করার জন্য পরিবারের লোকজন অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩৭   ২০৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ