ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

প্রথম পাতা » আদালত সংবাদ » ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

‘ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে ’ গণমাধ্যমে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এ বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনালেন প্রসিকিউশন। আর নিজের বক্তব্যই কাঠগড়ায় দাঁড়িয়ে শুনেছেন তিনি। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথপোকথন পড়ে শোনানো হয়।

এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র-জনতার ওপর চাপালেও আদতে তা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই।

সজীব ওয়াজেদ জয় এবং পলক এসবের নীলনকশা করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।

এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে গত বুধবার ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে পলাতক আসামি সজিব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগসংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় পেছানো হয় শুনানি। পরে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দেওয়া হয়।

গত ৪ ডিসেম্বর, মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিনই সজিব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এদিন প্রসিকিউটর বলেন, কাল-পরশুর (সোমবার ও মঙ্গলবার)-এর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৫:৪৭:৪৩   ৪৯ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


রাজসাক্ষী করতে ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে: চিফ প্রসিকিউটর
সাবেক ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বুড়িগঙ্গায় নৌকায় তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: চার আসামির যাবজ্জীবন
সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ
ইবনে সিনার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টের রুল
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতির তদন্তের নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ
নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ