জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজ্জাক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

জুলাই ঐক্যের পক্ষে রিটের আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।

সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হয়—১০ জানুয়ারি পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের কেউ আপিল করেছেন কি না এবং কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কি না। এসব তথ্য আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।

বাংলাদেশ সময়: ৫:৪৫:৩৬   ২৪১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ