আইনজীবী নাঈম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, দায় স্বীকার

প্রথম পাতা » রাজধানী » আইনজীবী নাঈম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, দায় স্বীকার
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



আইনজীবী নাঈম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, দায় স্বীকার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়া হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

গতকাল রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামি জোবায়ের।

এতে বলা হয়, আইনজীবী নাঈম কিবরিয়া গত ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা কিছু লোক নাঈমকে নামিয়ে বেধড়ক মারধর করে। রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায়  ভাটারা থানায় মামলা হয়।।

এদিকে নাঈম কিবরিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। গতকাল পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১১:১৪:০৯   ২২২ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আট সাহিত্যিক
জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল
লন্ডন থেকে দেশে ফিরছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, মিরপুরে দাফন
সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
শীতের সবজি বাজারে এলেও চড়া দাম
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়

Law News24.com News Archive

আর্কাইভ