রাজবাড়ীর গোয়ালন্দে সংঘটিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর গোয়ালন্দে সংঘটিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে সংঘটিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মো: সাদ্দাম প্রমানিক (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সে জেলার গোয়ালন্দ ঘাট থানার পশ্চিম উজান চর গ্রামের মো: মুজাই উরফে মোজাফ্ফর প্রমানিক এর ছেলে।

বৃহস্পতিবার  (১জানুয়ারী) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানান।

র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায়  (৩১ ডিসেম্বর ২০২৫) র‌্যাব-১১ এর সহযোগিতায় লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কুশখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০২৫)  বিকালে ভিকটিম (১৪) এর বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি মো: সাদ্দাম প্রমানিক গোপনে ঘরে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের নানী রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানার পর আসামি আত্মগোপনে চলে যায়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামির

বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং- ১৭, তারিখ- ২৬ ডিসেম্বর , ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) অনুযায়ী মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৮   ১৪৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার
খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
রাজবাড়ীর খানখানাপুরে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্র, মোটরসাইকেল সংঘর্ষে, নিহত ২, আহত অন্তত ১৫
চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কেরু এমডি রাব্বিক হাসানের
মিরপুরের বস্তিতে অবৈধ বিদ্যুৎ-গ্যাসের রমরমা বাণিজ্য: নেপথ্যে প্রভাবশালী রাজনীতি
পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা

Law News24.com News Archive

আর্কাইভ