খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক প্রকাশ

প্রথম পাতা » রাজধানী » খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক প্রকাশ
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক প্রকাশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। এ উপলক্ষে তারা আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শহরের অধস্তন আদালতের বিচারকরাও এই সিদ্ধান্তের সম্মান জানিয়ে এজলাসে উপস্থিত হননি। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলেছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের কঠোর সংগ্রামী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে সমিতি গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে।

ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন জানিয়েছেন, আইনজীবীদের এজলাসে না ওঠার সিদ্ধান্ত মেনে বিচারকরাও এ দিন এজলাসে উপস্থিত হননি। তবে আদালতের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।

বাংলাদেশ সময়: ২৩:০৪:০০   ১৪৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

Law News24.com News Archive

আর্কাইভ