রাজবাড়ীতে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাহারার দায়িত্বে থাকা রণজিৎ কুমার দে (৪০) নামে এক গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের পাশে এক বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রণজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্র দের ছেলে।

জানা যায়, গ্রাম পুলিশ রণজিৎ কুমার চর আরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্বে  ছিলেন। সঙ্গে ওই বিদ্যালয়ের নাইটগার্ড ইউসুফ হোসেনও তার সঙ্গে ছিল। রাত অনুমানিক সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিত প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বিদ্যালয়ের পেছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘণ্টা পরও রণজিৎ ফিরে না আসায় নাইটগার্ড তাকে ডাকাডাকি করতে থাকে। রণজিৎ সাড়া না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার বিদ্যালয়ের ম্যাডাম ও স্থানীয় মেম্বারকে  ফোনে জানায়। সকাল অনুমানিক ভোর ৫টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশের কাঠবাগানে গ্রাম পুলিশ রনজিতের মরদেহ পাওয়া যায়।

বা‌লিয়াকা‌ন্দি থানার অ‌ফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ধারণা করা হচ্ছে গ্রাম পুলিশ রণজিৎ কুমারের গলার মাফলার পেচিয়ে তাকে  শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ

বাংলাদেশ সময়: ২১:৫৪:২৬   ১৯০ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ