সরকারি চাকরিজীবীরা অবসরের ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সরকারি চাকরিজীবীরা অবসরের ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



সরকারি চাকরিজীবীরা অবসরের ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

অবসরের তিন বছরের মধ্যে সরকারী কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না-গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের উপর হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। এমন বিধান চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কৌসুলি অ্যাডভোকেট নাজমুস সাকিব। তিনি বলেন, শুনানিতে বলেছি রিট আবেদনটি প্রি-ম্যাচিউরড (অপরিপক্ক)। কারন যিনি রিট করেছেন তিনি কোন প্রার্থী নন। আবার বলেছেন চুক্তিভিত্তিক চাকরি করতেন। কিন্তু আরপিও’র সংশ্লিষ্ট বিধানে যিনি চুক্তিভিত্তিক চাকরি করেন তিনিও তিন বছর অতিবাহিত না নির্বাচন করতে পারবেন না। এ কারনে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

আরপিও’র ১২(১)(সি)(এফ) বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ডা. আবু মো. মোফাখ খারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে চান এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।

রিট আবেদনে বলা হয়, এমন বিধানের কারনে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এ আবেদনের উপর গত ৩০ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুল বিচারাধীন থাকাবস্থায়আরেকটি সম্পুরুক আবেদন দাখিল করেন রিটকারী। যেখানে তিনি উল্লেখ করেন যে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে চাকুরিরত অবস্থায় গত ২০ ডিসেম্বর স্বেচ্ছায় অবসর গ্রহন করেছেন। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন এবং এনসিপির পক্ষে নাজমুস সাকিব শুনানি করেন। শুনানিতে নাজমুস সাকিববে সহায়তা করেন অ্যাডভোকেট মেরি আকতার ও আশরাফি সানজিদা।প্রসঙ্গত: আরপিও’র ১২(১)(সি)(এফ) ধারায় বলা হয়েছে, কোন সরকারি কর্মচারী অবসরের তিন বছরের মধ্যে কোন নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বাংলাদেশ সময়: ২২:১৪:২২   ১৭২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ