চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে জামায়াতের প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

প্রথম পাতা » সারাদেশ » চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে জামায়াতের প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে  জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও যুগ্ম নির্বাচন পরিচালক কাইম উদ্দিন।

অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমির ও মজলিসে শূরার সদস্য রুহুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা  নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির রেজাউল করিম, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও যুগ্ম নির্বাচন পরিচালক কাইমুদ্দিন হিরোক, নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসেন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান এবং পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩:২১:০৩   ২৩২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ