৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এস আলম ও তার স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » দুদক » ৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এস আলম ও তার স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



এস আলম ও তার স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ ৯৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলা তিনটি করা হয়েছে বলে উপ-পরিচালক সুবেল আহমেদ জানিয়েছেন।

তিনি জানান, তিন মামলায় এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এসআলম কোল্ড রোল্ড স্টিল মিল ও এস আলম টেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ তিন হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে-আসলে দুই হাজার তিন কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে। মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ, পরিচালক হিসেবে তার স্ত্রী ফারজানা পারভীন ও জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তাসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে-আসলে দুই হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্মসাতের অভিযোগ করা হয়েছে আরেক মামলায়।

এতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল আলম মাসুদ ও জনতা ব্যাংকের ২৫ কর্মকর্তাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলাটি করা হয়েছে এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ঋণ নিয়ে সুদে-আসলে এক হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্মসাতের অভিযোগ ওঠে। ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিলের মধ্যে এ ঘটনার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুম, পরিচালক তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ৫ সদস্য ও জনতা ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর সুগার মিল ও সুপার এডিবল মিলের নামে তিন হাজার ৮৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুটি মামলা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০:১২:৪৬   ১৮১ বার পঠিত  




দুদক’র আরও খবর


সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
জনতা ব্যাংক জনতা ব্যাংক থেকে ১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

Law News24.com News Archive

আর্কাইভ