যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে পাঁচ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে পাঁচ দিনের রিমান্ডে
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে পাঁচ দিনের রিমান্ডে

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল থানায় করা এই মামলায় গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় খাদিজাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মূল নথি সাপেক্ষে আজ তার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সে অনুযায়ী, আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন তুলে ধরা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার মেয়ে খাদিজা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে আসামিরা রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আরিফকে প্রতিপক্ষ মনে করতেন। এর পরিপ্রেক্ষিতে সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা-পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। আরিফ হত্যার ঘটনায় খাদিজার জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড প্রয়োজন।

মামলার এজাহারের তথ্যমতে, আরিফ ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহক্রীড়া সম্পাদক ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানা এলাকার দি ঝিল ক্যাফের সামনে তাকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

গুলির ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন। আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার তার মেয়ে খাদিজাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৬   ২০২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড
ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলা ইউসিবির অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ-পাচার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বৈদেশিক মুদ্রার মামলা: আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি

Law News24.com News Archive

আর্কাইভ